×

জাতীয়

গ্রাহকের ওপর হামলায় স্টার কাবাবের ১১ জন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪৭ এএম

গ্রাহকের ওপর হামলায় স্টার কাবাবের ১১ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেয়ার প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশীদ অলক নামে এক গ্রাহককে মারধর করার অভিযোগ ওঠে হোটেলটির ম্যানেজার ও কর্মীদের বিরুদ্ধে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী এলাকায় এ ঘটনা ঘটেছে। মারধর ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার এই তথ্য জানিয়েছেন। 

রাসেল সারোয়ার বলেন, স্টার কাবাবে সালেহ মোহাম্মদ রশীদ অলক নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো কেউ জড়িত থাকলে, সবাইকে আইনের আওতায় আনা হবে।

এদিকে ভুক্তভোগী অলক অভিযোগ করেন, দুপুরে তিনি এবং তার এক বন্ধু বনানী স্টার কাবাবে খেতে গিয়েছিলেন। এসময় তাদের কাচ্চির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেয়া হয়। পরে তিনি বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তার বন্ধু খাবারে গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার তাকে বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়।

একপর্যায়ে অলক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে, আশপাশের আরো তিনজন গ্রাহক একই অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন ম্যানেজার। এসময় সালেহ অলককে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন মিলে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

আরো পড়ুন: সাংবাদিক অলককে মেরে রক্তাক্ত করেছে স্টার কাবাবের স্টাফরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App