×

জাতীয়

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম

হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বী হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন ওরফে শাহাদতকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। রবিবার (৬ অক্টোবর ২০২৪) রাতে মিরপুরের পল্লবী ৭ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই ২০২৪ সালে মিরপুর-১০ এর আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলোপাথাড়ি গুলি চালায়। এই সময় রাস্তা পার হওয়ার সময় আকরাম খান রাব্বী গুলিবিদ্ধ হন। স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বীর পিতার অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট ২০২৪ তারিখে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ফুয়াদের সংশ্লিষ্টতা শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করে।

আরো পড়ুন: সবার সঙ্গে পরামর্শ করে সংস্কার কমিশন ঘোষণা হবে

গ্রেফতারকৃত ফুয়াদকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App