×

জাতীয়

দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি তদারকিতে বিশেষ টাস্কফোর্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২১ পিএম

দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি তদারকিতে বিশেষ টাস্কফোর্স

ছবি: সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ৯ সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। সোমবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদি হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা হলেন: অতিরিক্ত জেলা প্রশাসকের আহ্বায়ক ও সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে আছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধি দুইজন। 

আরো পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি

টাস্কফোর্সর কার্যপরিধির মধ্যে রয়েছে টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার/বৃহৎ আড়ত /গোডাউন /কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারক করবে। টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্য দামের পার্থক্য ন্যূনতম থাকে নিশ্চিত করবে সব স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করবে। 

টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল হোয়াটসঅ্যাপ (০১৯১২৯৩০৫৯২) ইমেইল [email protected] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে হোয়াটসঅ্যাপ নাম্বার (০১৭১১৩৭৩৮০২) ও ইমেইল [email protected] প্রেরণ করবে জাতীয় ভোক্তা অধিকার রক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করবে। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App