×

জাতীয়

ম্যাজিস্ট্রেট ঊর্মিকে ওএসডির প্রতিবাদে স্ট্যাটাস, তোপের মুখে গোলাম মাওলা রনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম

ম্যাজিস্ট্রেট ঊর্মিকে ওএসডির প্রতিবাদে স্ট্যাটাস, তোপের মুখে গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি এবং তাপসী তাবাসসুম ঊর্মি। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় উঠে এসেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,  জুলাই গণহত্যা ও শহীদ আবু সাঈদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন। চাকরিবিধি লঙ্ঘন করে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছেন এই নারী। এ ঘটনায় প্রথমে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। 

ঊর্মিকে ওএসডি করার প্রতিবাদে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। 

রনি ওই পোস্টে লেখেন, ‘তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হলো! একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন! কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন! 

ওই পোস্ট করে কমেন্টবক্সে রোষানলের মুখে পড়েছেন রনি। মহিউদ্দিন নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, আপনিও যে স্বৈরাচার ও গণহত্যাকারীদের দোসর তা আর বুঝতে বাকি রইল না।

আব্দুল আউয়াল লিখেছেন, স্বৈরাচারের দোসর হিসেবে আপনি তো আপনার আসল রূপ প্রকাশ করে দিলেন।


আসাদুজ্জামান লিংকন লিখেছেন, আওয়ামী লীগের আমলে কোনো আমলা এরকম পোস্ট দিলে চাকরিই থাকতো না। তারপর পরিবার নিয়ে বসবাস করাই কঠিন হতো। এ দেশে ফেসবুকে পোস্ট করার অপরাধে অনেকেরই চাকরি গেছে।

পারভেজ রহমান লিখেছেন, শহীদ আবু সাঈদ কে সন্ত্রাসী বলার অপরাধী ফ্যাসিস্ট হাসিনার দোসরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক!

নোমান আহমেদ লিখেছেন, আপনাকে অনেক জ্ঞানী হিসেবে জানতাম। ভুল ভাঙানোর জন্য ধন্যবাদ। 

শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন নিয়ে পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ উল্লেখ করেও পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন। 

আরো পড়ুন : ফেসবুকে বিতর্কিত মন্তব্য: ম্যাজিস্ট্রেট ঊর্মিকে ধুয়ে দিলেন পিনাকী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App