×

জাতীয়

শেখ হাসিনার খোঁজ নেয়া হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পিএম

শেখ হাসিনার খোঁজ নেয়া হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ক্ষমতা ছেড়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন তার সঠিক তথ্য জানে না অন্তর্বর্তী সরকার। তবে ভারত ছেড়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই।

ইতালি ভিসাপ্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমা করা ভিসার মধ্যে ২০ হাজার ভিসা আগামী ডিসেম্বরের মধ্য ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস।

আরো পড়ুন: টানা চারদিনের ছুটিতে দেশ

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেয়া হবে।

লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা সরে যায়। আমরা আইওএমকে অনুরোধ করেছি তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলে আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App