×

জাতীয়

সাবেক সংসদ সদস্য মানিক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

সাবেক সংসদ সদস্য মানিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে (বোমা মানিক) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক এমপিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মুহিবুর রহমান মানিক প্রথমে ন্যাশনাল আওয়ামী পার্টি এবং পরে গণতন্ত্রী পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯০ সালে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার অংশগ্রহণ করে পরাজিত হন মানিক। ১৯৯৪ সালে গণতন্ত্রী পার্টি বিলুপ্তির পর বাংলাদেশ আওয়ামী লীগ যোগ দেন তিনি।

মহিবুর রহমান মানিক ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন তিনি। এরপর ২০০৮ সাল থেকে পরপর চারটি নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে দলটির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App