×

জাতীয়

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষয়ক্ষতি

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম

প্রধান বিচারপতির বাসভবনকে পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান বিচারপতির রাষ্ট্রীয় বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ১৯, হেয়ার রোডের প্রধান বিচারপতির সরকারি বাসভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করার জন্য কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনা স্থায়ীভাবে সংরক্ষণের মাধ্যমে ভবনটির সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাসভবনটির অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ‘দ্যা এন্টিকিটিজ অ্যাক্ট, ১৯৬৮’ বিধান অনুযায়ী বাসভবনটির মালিকানা ও ব্যবহার স্বত্ব সুপ্রিম কোর্টের অনুকূলে অক্ষুনণ্ন রেখে দৃষ্টিনন্দন ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাটি সংরক্ষণ করা হলে সেটি জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হবে।

১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণার পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসামের রাজধানী ঢাকাতে স্থানান্তরিত হলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য যেসব আবাসিক ভবন তৈরি করা হয়েছিল, সেগুলোর মধ্যে প্রধান বিচারপতির বাসভবন অন্যতম।

১৯০৮ সালে নির্মিত এ স্থাপনায় মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতির মিশ্রণ রয়েছে। ১৯৫০ এর দশক থেকে ভবনটি প্রধান বিচারপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App