×

জাতীয়

হটলাইন নাম্বার ও ওয়েবসাইট চালু করলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১১:২৮ পিএম

হটলাইন নাম্বার ও ওয়েবসাইট চালু করলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত নিহতদের বিভিন্ন তথ্য সংগ্রহে জন্য হটলাইন নাম্বার এবং ফাউন্ডেশন সম্পর্কে জনগণকে অবহিত করার সুবিধার্থে ওয়েবসাইট চালু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

হটলাইন নাম্বার- ১৬০০০ যাতে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে এ নাম্বারটি বন্ধ থাকবে। 

অন্যদিকে ওয়েবসাইট www.jssfbd.com এর মাধ্যমে ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে জনসাধারণ সহজেই অবহিত হতে পারবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার জন্য এই ওয়েবসাইট ব্যবহৃত হবে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা ও আহতদের চিকিৎসা-পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে শহীদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠন করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App