×

জাতীয়

শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:১৮ পিএম

শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এসময় দুদকের পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

আরো পড়ুন: পাসপোর্ট জালিয়াতিতে ফাঁসলেন সাবেক আইজিপি বেনজীরসহ ৫ জন

একসময়ের প্রতাবশালী লিকু ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পান। পরে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি লিকুকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ দেয়া হয়। তবে চলতি বছরের ১ জুন থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাজনৈতিক জীবনে গাজী হাফিজুর রহমান লিকু গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App