×

জাতীয়

দ্রব্যমূল নিয়ন্ত্রণে বাণিজ্য ও কৃষি উপদেষ্টাকে লিগ্যাল নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পিএম

দ্রব্যমূল নিয়ন্ত্রণে বাণিজ্য ও কৃষি উপদেষ্টাকে লিগ্যাল নোটিশ

দ্রব্যমূল নিয়ন্ত্রণে বাণিজ্য ও কৃষি উপদেষ্টাকে লিগ্যাল নোটিশ। ছবি: সংগৃহীত

অসহনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে এবং দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সোমবার (১৪ অক্টোবর) আইনজীবী নাদিম মাহমুদ এ নোটিশ পাঠান।

বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, বাণিজ্য সচিব, কৃষি সচিব, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে কৃষক পর্যায় থেকে সরাসরি পাইকারি বাজারে অবাধে পণ্য প্রবেশের পরিবেশ তৈরি করা, ফড়িয়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়া ও তাদের আইনের আওতায় আনা, প্রতিটি বাজারে ব্যবসায়িক সমিতির নেতাদের জবাবদিহিতার আওতায় আনা, পাইকারি বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দিয়ে ও তাদের আইনের আওতায় আনতে হবে।

আরো পড়ুন: যৌথ বাহিনীর অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় পর্যাপ্ত অভিযান পরিচালনা করে চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙে দেয়ার বাস্তবিক ব্যবস্থা করা, অসাধু-মজুতদারদের আইনের আওতায় আনার জন্য দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যাপ্ত অভিযান পরিচালনা করা এবং নোটিশ গ্রহীতাদের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারিদের শুক্রবার ব্যতীত অন্যান্য সব ছুটি বাতিল ঘোষণা করে অস্বাভাবিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার কার্যকরি পদক্ষেপ নেয়া।

নোটিশে আরো বলা হয়, দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদ মোতাবেক জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য জোর দাবি ও অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, নোটিশ গ্রহীতাদের বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App