×

জাতীয়

সড়ক ও সেতু উপদেষ্টা

সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম

সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: ভোরের কাগজ

সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। 

মেট্রোরেলে যাত্রীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খেটে খাওয়া, পরিশ্রমী এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে অতিদ্রুত এবং কম খরচে পুনরায় যাত্রীসেবা চালু করতে সক্ষম হয়েছে। 

এসময় সড়ক উপদেষ্টা মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন কম সময়ের মধ্যে চালু করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল)-এর সব কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। 

আরো পড়ুন: নৌপথে পণ্য পরিবহনে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙা নিয়ে যা বললেন উপদেষ্টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে জানিয়ে সড়ক ও সেতু উপদেষ্টা আরো বলেন, এ সরকার সাধারণ জনগণের দোরগোড়ায় প্রকৃত সেবা পৌঁছে দিতে সব প্রকল্প কম খরচে, কম সময়ে এবং অপচয় হ্রাস করে সমাপ্ত করার দিকে গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন অতিদ্রুত পুনরায় চালু হওয়া সরকারি সব প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App