×

জাতীয়

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালুর খরচ নিয়ে যা বললেন সমন্বয়ক হাসনাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালুর খরচ নিয়ে যা বললেন সমন্বয়ক হাসনাত

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু করতে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ৩৫০ কোটি টাকার জায়গায় মাত্র ১ কোটি ২৫ লাখ টাকায় পুনরায় চালু হয়েছে মিরপুর-১০ মেট্রো স্টেশন। অন্যান্য স্টেশন থেকে আনা নির্মাণ সামগ্রী পুনঃস্থাপনে সর্বোচ্চ ব্যয় হবে ১৭ কোটি টাকা।

আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বলা হয়েছিল- মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন ঠিক করতে খরচ হবে ৩৫০ কোটি টাকা। সময় লাগবে কমপক্ষে ১ বছর। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে মাত্র সোয়া ১ কোটি টাকা খরচে দুই মাসের কিছু বেশি সময়ের মধ্যেই এই স্টেশন চালু করলো।

আরো পড়ুন: স্ত্রীসহ সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App