×

জাতীয়

শেখ হাসিনা ও শাহরিয়ার আলমসহ ২৬৩ জনের নামে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম

শেখ হাসিনা ও শাহরিয়ার আলমসহ ২৬৩ জনের নামে মামলা

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ চারটি মামলায় ২৬৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় আরো ১৬০-২৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

গত ২৫ আগস্ট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মখলেছুর রহমান মুকুল ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা করেন। ২৬ আগস্ট জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে নির্যাতনের মামলা করেন।

আর ২৭ আগস্ট ছাত্রদল কর্মী জাহিদ হাসান কিশোরপুর বাজারে মুদিখানায় হামলা ও আগুনের ঘটনায় মামলা করেন। এছাড়া ২ সেপ্টেম্বর বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ মারধর এবং ৩০ হাজার টাকা কেড়ে নেয়ার অভিযোগে মামলা করেন। 

এদিকে জাহিদ হাসানের মামলার রোববার ৩৫ নম্বর আসামি বাঘা পৌরসভার নৈশ প্রহরী উত্তর গাঁওপাড়া গ্রামের খোকন হোসেনের ছেলে সোহাগ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App