×

জাতীয়

কমনওয়েলথ নয় বিমসটেক সম্মেলনে যাচ্ছেন ড. ইউনুস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১১:১১ এএম

কমনওয়েলথ নয় বিমসটেক সম্মেলনে যাচ্ছেন ড. ইউনুস

ড. মুহাম্মদ ইউনুস। ছবি: সংগৃহীত

আগামী ২১-২৬ অক্টোবর অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তবে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলনে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। এই সিদ্ধান্ত হয়েছে। উনি যাচ্ছেন না, সেজন্য মন্ত্রী পর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের অংশে আমি অংশগ্রহণ করবো। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।

আরো পড়ুন: লেবানন থেকে ফিরতে চান ১৮০০ বাংলাদেশি: পররাষ্ট্র উপদেষ্টা

সামোয়াতে ভারত-পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, দ্বিপক্ষীয় কয়েকটি বৈঠক হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে (নিউইয়র্কে)। সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে হবে।

তৌহিদ হোসেন জানান, বিমসটেক সম্মেলন যখন হবে প্রধান উপদেষ্টা যাবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। কারণ বিমসটেক হলো অল্প কয়েকটা দেশের ব্যাপার। সেখানে একেবারে ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে কথা বলা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App