×

জাতীয়

প্রেসক্লাবের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

প্রেসক্লাবের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

ছবি: ভোরের কাগজ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত একটি লেখক সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আওয়ামী লীগ সমর্থিত সংগঠন ‘ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের চেষ্টা করলে বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

আরো পড়ুন: ‘প্রয়োজনে সিস্টেম ভেঙে নতুন লোক নিয়োগ’

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪ থেকে ৫ জন বেধড়ক মারধর করেন। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর-পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌঁড়াতে দৌঁড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App