×

জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে আল্টিমেটাম আউটসোর্সিং কর্মীদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

চাকরি জাতীয়করণের দাবিতে আল্টিমেটাম আউটসোর্সিং কর্মীদের

ছবি: সংগৃহীত

আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী কর্মচারীরা ১৫ দিনের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার আল্টিমেটাম দিয়ে তাদের আন্দোলন স্থগিত করেছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক ও আউটসোর্সিং কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস এই তথ্য জানান।

বৈঠকটি ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে, যেখানে ৭ সদস্যের প্রতিনিধি দল আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে অংশ নেন। সেখানে তাদের জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব তাদের দাবির বিষয়ে কাজ করবেন।

কর্মচারী সমিতির সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। সংস্কার কমিটির মাধ্যমে এটি করা হবে। ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।’

তিনি আরো বলেন, ‘তবে আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।’

এর আগে সকাল ১০টায় চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগের আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় আউটসোর্সিং কর্মচারীরা। তাদের অবস্থানে রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক কর্মচারী শাহবাগ এলাকায় জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন, ফলে বহু যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।

আউটসোর্সিং নীতিমালা বাতিল, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন করেন, যেমন ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’।

আরো পড়ুন: পুলিশের ১৮৭ কর্মকর্তাকে সন্ত্রাসী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এই পরিস্থিতিতে ১৫ দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হলে আন্দোলনকারীরা আবারো বৃহৎ আকারে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App