×

জাতীয়

নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন: মাহফুজ আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ পিএম

নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন: মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন গঠন করতে খুব শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। তিনি জানান, এই সার্চ কমিটি নির্বাচন কমিশনারদের মনোনীত করবে এবং তারা শিগগিরই তাদের কার্যক্রম শুরু করবেন। এ প্রক্রিয়াটি নিরপেক্ষ ও নির্দলীয়ভাবে সম্পন্ন হবে।

শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

মাহফুজ আলম বলেন, ‘ইলেকশন কমিশন গঠনে দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে এবং হালনাগাদ ভোটার তালিকা তৈরি করা হবে।’ তিনি আরো জানান, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।

এদিকে, চলমান সংলাপের অংশ হিসেবে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। এ বিষয়ে মাহফুজ বলেন, সংলাপে নির্বাচন কমিশন গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অতীতের কর্মকাণ্ড ও তাদের শাসনামলে সংঘটিত গণহত্যার বিষয়েও আলোচনা হয়েছে।

মাহফুজ আলম উল্লেখ করেন, সংলাপে আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর ভূমিকা, অবৈধভাবে নির্বাচিত তিনটি পার্লামেন্ট নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এসব পার্লামেন্ট বাতিলের বিষয়েও কথা হয়েছে, কারণ তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছিল। এছাড়া জাতীয় পার্টির ফ্যাসিবাদী সমর্থন নিয়েও আলোচনা হয়েছে।

সংলাপে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গার্মেন্টস খাতের সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মাহফুজ। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামি, গণতন্ত্র মঞ্চসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন। আজকের সংলাপে গণফোরাম, এলডিপি, ১২ দলীয় জোট, এনডিএমসহ আরো কয়েকটি দল অংশ নিয়েছে।

আরো পড়ুন: ডেঙ্গু কেড়ে নিলো আরো ৪ প্রাণ, শনাক্ত ১১২১

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সরকার ইতোমধ্যে ২ দফায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App