×

জাতীয়

নিরাপদ সড়ক নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১১:৪৬ পিএম

নিরাপদ সড়ক নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধান উপদেষ্টা

ছবি: বাসস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪’ উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন। সোমবার (২১ অক্টোবর) এ বাণী দেন প্রধান উপদেষ্টা।

ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪’ পালিত হতে যাচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘ছাত্র-শ্রমিক-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’।

এ প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস বলেন, প্রথাগত সড়ক ব্যবস্থাপনার ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে ২০১৮ সালে সংঘটিত শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে গণআন্দোলনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বর্তমান অন্তর্র্বতী সরকার সর্বাত্মক  প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম ও আপামর জনসাধারণের মাঝে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে অভূতপূর্ব ঐক্যকে কাজে লাগিয়ে সরকার এগিয়ে এসেছে। পাশাপাশি বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষক, মালিক, চালক, পথচারী, অভিভাবকসহ দলমত নির্বিশেষে সমাজের সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসলে নিরাপদ সড়কের ধারণাকে বাস্তবরূপ দান করা সম্ভব।

বাণীতে তিনি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App