×

জাতীয়

আলোচিত পুলিশ কর্মকর্তা সানজিদাকে যেখানে বদলি করা হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ পিএম

আলোচিত পুলিশ কর্মকর্তা সানজিদাকে যেখানে বদলি করা হলো

হারুন অর রশিদ-আজিজুল হক মামুন-সানজিদা আফরিন

আলোচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিসি) বদলি করা হয়েছে। একইসঙ্গে আরো ১৬ জন অতিরিক্ত পুলিশ সুপার পদের ও ১৮ জন সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামের সই করা এক আদেশে এসব পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

৩১তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা সানজিদা আফরিন ২০১৬ সালের ৫ মে থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পুলিশের বিশেষ শাখায় ছিলেন। ২০২১ সালের ৬ মে থেকে ২০২২ সালের ৭ নভেম্বর পর্যন্ত ছিলেন গাজীপুর সদর সার্কেলের এএসপি। ২০২২ সালের ১৩ নভেম্বর তিনি ঢাকা মহানগর পুলিশে যোগ দেন।

এডিসি সানজিদা আলোচনায় আসেন গত বছরের ৯ সেপ্টেম্বর। ওই দিন রাজধানীর বারডেম হাসপাতাল হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের কেন্দ্রীয় দুজন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের রমনা বিভাগের তৎকালীন এডিসি হারুন অর রশিদ এই মারধরে নেতৃত্ব দেন।

ওই সময় জানা যায়, রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী ডিএমপির এডিসি সানজিদা আফরিন চিকিৎসা নিতে ওই দিন সন্ধ্যায় বারডেম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের সাক্ষাৎ পেতে তিনি সহকর্মী এডিসি হারুনের সহায়তা নেন। এসময় ছাত্রলীগ নেতাদের নিয়ে হাসপাতালে গিয়ে এডিসি হারুনকে মারধর করেন সানজিদার স্বামী মামুন। এর সূত্র ধরেই ছাত্রলীগ নেতাদের থানায় তুলে নিয়ে মারধর করেন এডিসি হারুন।

ঘটনার পরদিন রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয় এডিসি হারুনকে। একইদিন তাকে দুই বার বদলির আদেশ দেয়া হয়। পরে সাময়িক বরখাস্তও করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। আবার তাকে রংপুর রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন হলেও শেষ পর্যন্ত কোনো তদন্ত কমিটির প্রতিবেদনই আলোর মুখ দেখেনি। এরমধ্যে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের কয়েকদিন আগে হারুনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App