×

জাতীয়

সারজিস-হাসনাতের রংপুরে আসার খবরে উত্তেজনা, জাতীয় পার্টির বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১১:২৮ পিএম

সারজিস-হাসনাতের রংপুরে আসার খবরে উত্তেজনা, জাতীয় পার্টির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

১৪ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ দিন ধরে উত্তপ্ত রংপুর। পাল্টাপাল্টি অবস্থানে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।

শনিবার (২৬ অক্টোবর) সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর রংপুরে আগমনকে ঘিরে ফের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ নিয়ে জরুরি সভা করেছে জাতীয় পার্টি। আইজিপির সফরসঙ্গী হয়ে সারজিস ও হাসনাতের রংপুরে আগমন পুলিশের সঙ্গে জাতীয় পার্টিকে সংঘাতে জড়ানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে দলের নেতারা। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও জরুরি সভা করেছে। এ নিয়ে নগরজুড়ে উত্তাপ ছড়িয়েছে।

জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে যাবেন পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম। আইজিপির সফরসঙ্গী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহও রংপুরে যাবেন। সকালে তারা আইজিপির সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী ও আহত বীরদের সম্মানে উৎসর্গ করা সুধী সমাবেশে যোগ দেবেন।

এদিকে, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর রংপুর আগমনের খবরে ফুঁসে উঠেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। প্রশাসন তাদের রংপুরে আনলে প্রতিহত করার ঘোষণা দেন দলের কো-চেয়ারম্যান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শুক্রবার (২৫ অক্টোবর) নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জরুরি সভায় অংশ নেয় দলের ৩৩টি ওয়ার্ড এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেনসহ অন্যরা।

 সভা শেষে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ জাতীয় পার্টির বিপক্ষে অবস্থান নিয়েছে। সেই প্রেক্ষিতে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি উঠেছিল তাদের রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করার। আমি মুখপাত্র হিসেবে সেই ঘোষণা দিয়েছি। সারজিস ও হাসনাত আইজিপির প্রোগ্রামের ছত্রছায়ায় রংপুরে আসার প্রচেষ্টা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি দলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। প্রেসিডেন্ট ইস্যুতে দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যেন না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। সেই সঙ্গে জাপার অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কেউ যেন এই ইস্যুতে বড় ধরনের ঘটনার জন্ম না দেয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান। আমরা গঠনমূলক আন্দোলন করতে থাকবো। আশা করছি, যেকোনো ঘটনা ফেস করার মতো শক্তি ও সক্ষমতা জাতীয় পার্টির রয়েছে।’

সভা শেষে জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ‘সারজিস তুই আসিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘রংপুরের মাটি, জাতীয় পার্টির ঘাঁটি’ নানা শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। অন্যদিকে, সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জরুরি সভা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, জাতীয় পার্টির বিপরীতে আমাদের কোনো মন্তব্য নেই। আগামীকালের প্রোগ্রাম নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা সেটি সবাইকে জানিয়ে দেব।’

উল্লেখ, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App