×

জাতীয়

৪৮ শতাংশ তরুণকে বাঁচাতে তামাক আইন শক্তিশালী করার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পিএম

৪৮ শতাংশ তরুণকে বাঁচাতে তামাক আইন শক্তিশালী করার দাবি

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৪৮ শতাংশই তরুণ। দেশের বিশাল এই জনগোষ্ঠীকে তামাকের মরণঘাতী ছোবল থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করাসহ তামাকপণ্যে কর ও মূল্য বাড়ানোর দাবি জানিয়েছে তরুণরা। 

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ে আয়োজিত তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন দাবি জানানো হয়। 

ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এনটিসিসির মহাপরিচালক যুগ্ম সচিব মো. আখতারউজ-জামান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা এবং ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফোর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা।

এ সময় তামাকের স্বাস্থ্য ক্ষতি, কোম্পানির কূট-কৌশল, পলিসি এডভোকেসি ও যোগাযোগ কৌশল নিয়ে আলোকপাত করেন তারা।

এনটিসিসির মহাপরিচালক যুগ্ম সচিব মো: আখতারউজ-জামান তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ সমাজ যথাযথ ভূমিকা রাখবে উল্লেখ করে, তামাক নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করার লক্ষ্যে সামাজিক-যোগাযোগ-মাধ্যমে জোরালো দাবি জানাতে তরুণ সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান এনটিসিসি’র মহাপরিচালক (যুগ্ম সচিব) মো: আখতারউজ-জামান।   

সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্টফাউন্ডেশনের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান প্রফেসর ড. সোহেল রেজা চৌধুরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের (সিটিএফকে)-এর প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া ও কমিউনিকেশনস ম্যানেজার হুমায়রা সুলতানা এবং ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফোর হেলথ এন্ড ওয়েলবিং এর সমন্বয়কারী মারজানা মুনতাহা।

এ সময় তামাকের স্বাস্থ্য ক্ষতি, কোম্পানীর কুট-কৌশল, পলিসি এডভোকেসি ও যোগাযোগ কৌশল নিয়ে আলোকপাত করেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাকের কারণে প্রতিদিন ৪৪২ জন মানুষের প্রাণ ঝরছে। মৃত্যুর এই মিছিল ঠেকাতে তরুণরা তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী এবং তামাকপণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবিতে তাদের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে বলেও জানান আলোচকরা।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App