×

জাতীয়

জেনেভা ক্যাম্পে ফের গোলাগুলি, আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পিএম

জেনেভা ক্যাম্পে ফের গোলাগুলি, আহত ৪

ছবি: সংগৃহীত

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে মাদক কারবার নিয়ন্ত্রণ ঘিরে ফের গোলাগুলি হয়েছে। এতে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেখার হাসান বলেন, গোলাগুলির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। র‌্যাবের একটি দলও সেখানে গিয়েছে। শুনেছি এখনো গোলাগুলি চলছে। তবে কতজন আহত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।

এর আগে ২৪ অক্টোবর বেলা ১১টার দিকে বিহারি ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মো. ওমর ফারুক (২০) নামে এক যুবক আহত হন। এ ছাড়া ৪ সেপ্টেম্বর এবং ৬ আগস্ট পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়।

বিহারি ক্যাম্পের মাদক কারবার নিয়ন্ত্রণ ঘিরে এই গোলাগুলির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটি গ্রুপ আরেকটি গ্রুপ থেকে মাদক কারবার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App