×

জাতীয়

যে মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম

যে মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

বেগম খালেদা জিয়া।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৫ নভেম্বর ধার্য করেছে আদালত।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামান এই দিন ধার্য করেন। এইদিন খালেদা জিয়া ও অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারিত ছিল। সকালে বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হাজিরা দেন এবং রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক নতুন তারিখ হিসেবে আগামী ৫ নভেম্বর নির্ধারণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন।

মামলার নথিতে জানা গেছে, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১৬ সদস্যের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি শাহবাগ থানায় করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। পরে ৫ অক্টোবর, ১৬ আসামির বিরুদ্ধে দুদক উপপরিচালক মো. আবুল কাসেম ফকির অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট ১৩ জন আসামি ছিলেন। এরমধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। অন্য আসামি ব্যারিস্টার আমিনুল হক ২০১৯ সালের ২১ এপ্রিল মারা যান।

বর্তমানে বেগম খালেদা জিয়া ছাড়াও মামলার অন্য ৯ আসামিরা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান এবং সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App