×

জাতীয়

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন: সাবেক আইজিপিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এর আগে, গত ২৭ অক্টোবর (শনিবার) বেলা সাড়ে তিনটার দিকে ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App