সাবেক এমপিসহ ৪৫৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৬:১৫ পিএম
সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল আমিন হাওলাদার নামের এক সবজি বিক্রেতাকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ সাইফুল ইসলামসহ ৪৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাদী আল আমিন হাওলাদার নিজেই আজ রোববার (২৭ অক্টোবর) সকালে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন। তিনি সাভারের জিঞ্জিরা গ্রামের আবুল হাওলাদারের ছেলে।
মামলার
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
মামলায় আসামিদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে
মারপিট করে গুরুতর জখম এবং হামলার নির্দেশ দেয়ার অভিযোগ আনা হয়েছে।
গত
৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে, যা আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়, ওইদিন আল আমিন হাওলাদারকে
গুলি করে আহত করা হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি হন, পরে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত হন।
মামলার
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন,
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া, আশুলিয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতব্বর, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ
দেওয়ান, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, আশুলিয়া থানা
যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম ভূঁইয়া, ঢাকা জেলা পরিষদের
সাবেক সদস্য এনামুল হক মুন্সী, এবং ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান
রাজু আহমেদসহ আরো অনেকে।
ওসি
আবু বকর সিদ্দিক বলেন, বাদী ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশুলিয়ার আমলি আদালতে
নালিশী মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম মামলাটি ‘এজাহার’
হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলে থানায় মামলাটি রেকর্ড করা হয়।
