×

জাতীয়

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত

জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন ও টিউশন ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। প্রজ্ঞাপনে বেতন ও টিউশন ফি মওকুফের জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে তাও জানানো হয়। 

এতে বলা হয়, সরকার জুলাই-আগস্ট ২০২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের (সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহত শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ এ বিষয়ে আবেদন করবেন। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবিলম্বে আবেদনগুলো যাচাইপূর্বক শিক্ষার্থীদের বেতন/টিউশন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণ করবেন। 

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আহত শিক্ষার্থীর শিক্ষাজীবনের বর্তমান পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন/টিউশন ফি মওকুফের এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে এ সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরো পড়ুন: জুলাই গণহত্যার বিষয়ে যা বললেন ভলকার তুর্ক

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App