×

জাতীয়

দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫০ পিএম

দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগ করা অন্যরা হলেন- আছিয়া খাতুন এবং জহুরুল হক।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। মমোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘এ বিষয়ে একটু পরে কথা বলছি, কিছু জানতে চাইলে সচিবের সঙ্গে কথা বলুন।' এর পরই ফোন কলটি কেটে দেন তিনি।

আরো পড়ুন: সরকারের নির্বাচনমুখী যাত্রা নিয়ে যা বললেন আসিফ নজরুল

দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা কর্মচারীরা জানিয়েছেন, দুদক চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করার আগে সবার কাছে শেষবারের মতো বিদায় নিয়েছেন।

দুদক আইন অনুযায়ী, কমিশন নিজ পদ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়ার বিধান রয়েছে। তাদের অব্যাহতি দেয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। তবে মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি।

আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে সংস্কার কমিশনের সঙ্গে দুদক চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের মতবিনিময় সভা নির্ধারিত ছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App