×

জাতীয়

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম অ্যাসেম্বল স্টিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়াম অ্যাসেম্বল স্টিক

ছবি: সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) অ্যাসেম্বলি স্টিক বা তেজস্ক্রিয় জ্বালানির একটি রিজেক্টেড স্টিকের রিপ্লেসমেন্ট পৌঁছেছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে তেজস্ক্রিয় জ্বালানিবাহী গাড়ি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করলে প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসানের নেতৃত্বে সেটি গ্রহণ করা হয়।

ড. জাহেদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য রিপ্লেসমেন্ট তেজস্ক্রিয় জ্বালানির (ইউরেনিয়াম) স্টিক বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে এই চালান ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে।’

তিনি আরো জানান, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) অ্যাসেম্বলি স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌঁছে। প্রথম ইউনিটের স্টার্টআপ চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ বার মাস। নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) অ্যাসেম্বলির কাজ করার সময় এটি বাঁকা হয়ে যায়। যেটা আমরা রিজেক্ট করি। রিজেক্টেড ইউরেনিয়াম অ্যাসেম্বলি স্টিক রাশিয়া থেকে রিপ্লেসমেন্ট হয়ে এসেছে। ইউরেনিয়ামের অ্যাসেম্বলির রিজেক্টেড স্টিক রাশিয়া ফেরত নিয়ে যাবে বলে জানান তিনি।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো রূপপুরে আসা পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।

এর আগে প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) অ্যাসেম্বলি স্টিক রূপপুরে পৌঁছে। গত অক্টোবরেই প্রথম ইউনিটে রি-অ্যাক্টর অ্যাসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App