×

জাতীয়

ভিপি নুরকে নিয়ে চটেছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

ভিপি নুরকে নিয়ে চটেছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা

নুরুল হক নুর

মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় বিএনপির দেয়া এক নোটিশে গলাচিপা-দশমিনা আসনে গণ-অধিকার পরিষদের ভিপি নুরকে সহযোগিতা করার কথা বলা হয়। আর এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। এবার নতুন এক মন্তব্য করে  বিএনপির কর্মীদের আরো ফুঁসিয়ে  তুলেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দশমিনা উপজেলা সদরের ভিআইপি ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবের সময় ভিপি নুর তার বক্তব্যর একপর্যায়ে বলেন, আন্দোলন কেন্দ্র করে বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু দুঃখজনক হচ্ছে, আমরা সরকার পতনের পর কিছু নেতাকর্মীর আচরণ এবং কর্মকাণ্ড দেখেছি। আওয়ামী লীগের আমলে যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি-দখলবাজি হয়েছে, সরকার পতনের পর বিএনপি সেভাবে চাঁদাবাজি-দখলবাজি ও প্রতিপক্ষের কর্মসূচিতে বাধাদান করেছে। 

ভিপি নুরের এমন বক্তব্যের জেরে চটেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নুরের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। নুরের বক্তব্যর প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় সাংবাদিকদের বলেন, নুর ফ্যাসিস্ট শেখ হাসিনার তৈরি। জয় বলেন, শেখ হাসিনার আমলে যখন বাংলাদেশে কোনো বৈধ ভোট হয়নি, বিনাভোটে সরকার গঠন করে ও বিদেশিদের চাপের মুখে ছিল, ঠিক তখনই নুরকে সমঝোতার মাধ্যমে ডাকসুর ভিপি তৈরি করা হয়। 

তিনি বলেন, নুর আর শেখ হাসিনার বিষয়টি এমন চুক্তিবদ্ধ ছিল যে, তাকে মারা হবে কিন্তু ব্যথা পাবে না, কাটবে রক্ত বের হবে না, হামলা হবে পুলিশ ধরবে না এবং পুলিশ ধরবে কিন্তু জেল খাটতে হবে না। বিনিময়ে ওই সময়ে তাকে দিয়ে সরকারের সমালোচনা করিয়ে মিডিয়ার মাধ্যমে বোঝানো হবে দেশে বাকস্বাধীনতা আছে। মূলত বিএনপি ও দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে নুরের মতো অযোগ্য লোক দিয়ে লোক দেখানো সমালোচনায় বাকস্বাধীনতার নাটক দেখানো হতো। অথচ নুর জেল না খেটে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলেও শেখ হাসিনার সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়। নুর আওয়ামী লীগেরই তৈরি বলে মন্তব্য করেন জয়। তিনি বিএনপিকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার ও তাকে ক্ষমা চাওয়ার দাবি জানান।

ভিপি নুরের বক্তব্যের নিন্দা জানিয়ে ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন  বলেন, বিএনপিকে নিয়ে ভিপি নুরের বক্তব্য মিথ্যা। ভিপি নুরের বক্তব্য মিডিয়া স্ট্যান্টবাজি ছাড়া কিছুই নয়। ভিপি নুর জোট হিসাব করলে বিএনপি নিয়ে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। তিনি এ ধরনের মন্তব্য করলে জোটের বিষয়টি ভেবে দেখা উচিত।

এদিকে হাসান মামুন গলাচিপা-দশমিনায় বিএনপির রাজনীতির হাত ধরে আছেন বহুদিন ধরে। গত নির্বাচনে তারই মনোনয়ন পাওয়ার কথা ছিল। কিন্তু গোলাম মওলা রনি বিএনপিতে যোগ দেয়ায় তাকে ধানের শীষের টিকিট দেয়া হয়। বঞ্চিত হন হাসান মামুন। এবার ভিপি নুরকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একই অসন্তোষ কাজ করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

‘আমরা মেসিকে হারাবো’, যুক্তরাষ্ট্রে নেমেই হুঙ্কার আলজেরিয়ার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

মেসি নাকি এমবাপে, কে ভাঙবেন বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App