×

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দুই বিভাগ এক হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দুই বিভাগ এক হচ্ছে

এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। ছবি: সংগৃহীত

একীভূত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ। একীভূত করার এই অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। মন্ত্রণালয়ের এই দুই বিভাগের আওতায় মোট ১০টি দপ্তর রয়েছে। রবিবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ একত্রীকরণে বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রীকরণে প্রধান উপদেষ্টা সদয় অনুশাসন প্রদান করেছেন। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন: ৭ উদ্দেশ্যে সংবিধান সংস্কার করা হবে: ড. আলী রীয়াজ

বর্তমানে জননিরাপত্তা বিভাগের আওতায় পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোর্ট গার্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ছাড়াও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার রয়েছে। অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের আওতায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের শুরুতে কাজের সুবিধার যুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করা হয়। এর পর থেকে সুযোগ-সুবিধা ও দায়িত্বকে কেন্দ্র করে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগে কর্মরতদের মধ্যে মতানৈক্য তৈরি হয়। এ কারণে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগের মতো একটি বিভাগে পরিণত করার পরিকল্পনা নেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে আর্থিক ব্যয়ও অনেকটা কমে আসবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App