×

জাতীয়

হিযবুত তাহরীরের মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ দুজন ভিন্ন ব্যক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০২:১৮ পিএম

হিযবুত তাহরীরের মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ দুজন ভিন্ন ব্যক্তি

মাহফুজ আলম

হিযবুত তাহরীর নেতা আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সোমবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এ তথ্য জানায়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করে ফেসবুক পোস্টটি অসত্য বলে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এর ফেসবুক পোস্টে বলা হয়, পোস্টটিতে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্বারা প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীরের কথিত সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি।

প্রেস উইং আরো জানায়, দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট রবিবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছে।

এছাড়া মাহফুজ আলম সম্প্রতি একটি পোস্টে বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি কখনোই হিযবুত তাহরীর বা অন্য কোনো নিষিদ্ধ বা ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য ছিলেন না।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App