×

জাতীয়

সেন্টমার্টিন নিয়ে উদ্ভট কথাবার্তা ছড়ানো হচ্ছে: রিজওয়ানা হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

সেন্টমার্টিন নিয়ে উদ্ভট কথাবার্তা ছড়ানো হচ্ছে: রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছে- এমন সব উদ্ভট কথাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন সমন্বয় করছে সরকার। সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।

তিনি বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা নয়, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের ধারণা পাল্টাতে হবে। বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে, তা খুবই অ্যালার্মিং।

এক প্রশ্নের জবাবে, সরকার সেন্টমার্টিন এবং পর্যটনশিল্প একসঙ্গে রক্ষা করতে চায় বলে উল্লেখ করেন এই উপদেষ্টা।

নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ আগে সংস্কার চায় মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারেন। তবে নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। এখনো কিছু কিছু জায়গায় ফ্যাসিবাদের ভিত্তিমূল থেকে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডে অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App