×

জাতীয়

গাজীপুরে ফ্ল্যাটে মিললো দুই যুবকের গলাকাটা লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

গাজীপুরে ফ্ল্যাটে মিললো দুই যুবকের গলাকাটা লাশ

ছবি: সংগৃহীত

গাজীপুরে একটি ভবনের চারতলা ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার মহানগরীর কাশিমপুরের মাধবপুর (উত্তরপাড়া) এলাকার রেজাউল করিমের মালিকানাধীন ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মাহবুব, শান্ত, জাহিদ ও ওই বাসার কেয়ারটেকার বকুল।

নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে রাসেল হোসেন (২৩) ও ভোলা জেলার সদর উপজেলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রাসেল ও সুফিয়ান ওই ভবনের চারতলার ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন বসবাস করছেন। তারা স্থানীয় একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন। কারখানার মালিক রাতে ওই ভবনের কেয়ারটেকার বকুলকে ফোন করে বলেন, রাসেল ও সুফিয়ান মঙ্গলবার তারা কারখানায় আসেনি। পরে কেয়ারটেকার রাত ১১টার দিকে চারতলায় উঠে কক্ষের ভেতর তাদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App