×

জাতীয়

আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচি

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। ছবি: ভোরের কাগজ

 বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র-সময়ের দাবি- প্রতিপাদ্যে আগামী শুক্রবার (৮ নভেম্বর) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স- বাংলাদেশ-আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপিত হবে। বুধবার(৬ নভেম্বর) কাকরাইলের আইডিইবি ভবনে সংগঠনের পক্ষে এক সংবাদ সম্মেলন থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়-বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণি বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নীপিড়নকে উসকে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ইঞ্জিনিয়ারিং শুধু একটি পেশা নয় এটি দেশের উন্নয়নের ভিত্তি। 

ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী শুক্রবার সকাল ১০টায় আইডিইবি ভবনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান, ১০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আইডিইবি ভবনে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান। ১৪ নভেম্বর সকাল ১১টায় রক্তদান কর্মসূচি ও বিকাল ৪টায় আইডিইবি ভবনে বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’ শীর্ষক সেমিনার, ১৬ নভেম্বর বিকাল ৪টায় আইডিইবি ভবনে নবীন-প্রবীণ মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব কর্মসূচি ছাড়া সামাজিক দায়বোধ থেকে আইডিইবি’র উদ্যোগে দেশব্যাপী বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ দেয়া, প্রতিপাদ্য ও ডেঙ্গু সচেতনতা বিষয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হবে। একই কর্মসূচি ইনস্টিটিউশনের ৭১টি সাংগঠনিক জেলায় পালিত হবে। 

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌ. মোঃ ফজলুল হক, প্রকৌ. আবেদুর রহমান, প্রকৌ. জয়নাল আবেদীন প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App