×

জাতীয়

আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিচার নিয়ে যে বার্তা পাওয়া গেলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৫:০১ পিএম

আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিচার নিয়ে যে বার্তা পাওয়া গেলো

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হেনস্তাকারীদের যথোপযুক্ত বিচার দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি নেতৃবৃন্দ। 

সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এক লিখিত বার্তায় বলেন, সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে যারা এই ধরণের ঘৃণিত কাজ করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করতে হবে। একইসঙ্গে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী বাংলাদেশ দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। 

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুষ্কৃতিকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুস্কৃতিকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকালীন সময়ে ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এই ধরণের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App