×

জাতীয়

বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেবে সরকার, আবেদন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেবে সরকার, আবেদন যেভাবে

আগামী দুইবছর অসচ্ছল নারীরা বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। ছবি: সংগৃহীত

ভলনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় সারা দেশের অসচ্ছল নারীদের প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিনা মূল্যে দেবে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে। আগামী ২০২৫ ও ২০২৬ সালে এই সুবিধা পাওয়া যাবে।

ভলনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য একটি ওয়েব পোর্টাল ও অ্যাপ করা হয়েছে। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর আওতায় আগামী জানুয়ারি থেকে দেশের দরিদ্র নারীকে দুই বছর মেয়াদে, প্রতিমাসে খাদ্যসহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেয়া হবে।

আবেদনের যোগ্যতা-

১. শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী

২. বয়স ২০ থেকে ৫০ বছর

৩. জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক

৪. পরিবারের স্থায়ী/নিয়মিত আয়ের উৎস নেই এবং কোন উপার্জনক্ষম সদস্য নেই 

আবেদন প্রক্রিয়া- অনলাইনে dwavwb.gov.bd অথবা mygov.bd অথবা VWB মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটারের দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হটলাইন নাম্বারে কল করে আবেদন করা যাবে। পার্বত্য ও দুর্গম এলাকা যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে মোবাইল অ্যাপ ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের মাধ্যমে অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে।

আবেদনের পর ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করবে।

আরো পড়ুন: যে কারণে বদলেছে মেট্রোরেলের একক যাত্রার টিকিটের ডিজাইন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App