×

জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান সম্পর্কে যা জানা গেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:০৭ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান সম্পর্কে যা জানা গেল

অধ্যাপক সায়েদুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক সায়েদুর রহমান।  প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন তিনি। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে । 

চিকিৎসক সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাকে উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নেয়া হচ্ছে। চিকিৎসক মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।

সায়েদুর রহমান ১৯৭৮ সালে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন।

কর্মজীবনে সায়েদুর রহমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি বিএসএমএমইউ-এর রেজিস্ট্রার, ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর চলতি বছরের ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।

এদিকে নতুন উপদেষ্টা হিসেবে আরো তিন জন  বঙ্গভবনে এদিন সন্ধ্যায়  শপথ নিয়েছেন । তারা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা এখন ২১। এই চারজন শপথ নিলে ২৪ জনে দাঁড়াবে।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে আসছে যেসব পরিবর্তন

নতুন পে-স্কেলে আসছে যেসব পরিবর্তন

মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী

মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

নতুন পে-স্কেলে বড় পরিবর্তন

নতুন পে-স্কেলে বড় পরিবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App