×

জাতীয়

নারায়নগঞ্জের শান্তি কাউকেই নষ্ট করতে দেয়া হবে না: আইভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০১:৪৩ পিএম

নারায়নগঞ্জের শান্তি কাউকেই নষ্ট করতে দেয়া হবে না: আইভী
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সত্য ও নৈতিকতার কাছে অস্ত্রের ঝনঝনানির পরাজয় হয়েছে। শান্তির নারায়নগঞ্জ শান্তির নারায়নগঞ্জই থাকবে। এ শহরের শান্তি কাউকেই নষ্ট করতে দেয়া হবে না। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নারায়নগঞ্জের বাসায় ফিরে যাওয়ার প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইভী আরও বলেন, ফুটপাত দিয়ে নাগরিকরা চলাচল করবে। ফুটপাত দিয়ে মানুষ হাটবে। হকারদের জন্য চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে, তারা সেখানে যাবে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) নারায়নগঞ্জের চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ঘটনায় একদিন পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। পরে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App