×

জাতীয়

নতুন টাকা ছাপানো প্রসঙ্গে যা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

নতুন টাকা ছাপানো প্রসঙ্গে যা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপানো হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর

শেষ ৩ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপানো হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না। এখন পর্যন্ত ( ৩ মাসে) বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে কোনো কিছু দেয়া হয়নি এবং হবেও না। গত ১৫ বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এখন কেনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি কমাতে আরো ৮ মাস অপেক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন, উদ্যোগ নেয়ার পর ১২ মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে ফেলার রেকর্ড বিশ্বের কোনো দেশেই নেই। আমরা কেবল ৩ মাস হলো শুরু করেছি। তবে তাৎক্ষণিক মূল্য কমাতে শুল্ক হ্রাসসহ নানা উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনতে পারব। কয়েকটি ব্যাংক এখনো ঠিক মতো গ্রাহকদের টাকা দিতে পারছে না, তবে কেন্দ্রীয় ব্যাংক তাদের সহায়তা করছে বলেও জানান আহসান এইচ মনসুর।

 তিনি বলেন, সব চেষ্টাই করা হচ্ছে। আশা করি ২ থেকে ৩ বছরের মধ্যে একটি ভালো ব্যাংকিং খাত দেখতে পারব। প্রথমে ১০টি ব্যাংকের সম্পদ হিসাবের অডিট করা হচ্ছে, পর্যায়ক্রমে সবগুলোরই করা হবে। বেক্সিমকো বন্ধ করতে নয়, সচল রাখতেই রিসিভার নিয়োগ দেয়া হয়েছে। কোনো কোম্পানি বন্ধ করতে চাই না। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক চুক্তিসহ সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে, অগ্রগতিও হয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি ব্যাংকিং ডেনসিটি বাংলাদেশে উল্লেখ করে গভর্নর আরো জানান, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চের দূরত্ব বিবেচনায় বাংলাদেশে ব্যাংকের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। ব্যাংকিংসহ বিভিন্ন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ বিদ্যমান বৈষম্য দূর করতে কাজ চলছে।

আরো পড়ুন: শিক্ষার্থী হত্যার দায়ে নতুন বাণিজ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা, যা বললেন


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App