×

জাতীয়

ঢাকা অচল করে দেয়ার হুঁশিয়ারি তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ঢাকা অচল করে দেয়ার হুঁশিয়ারি তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীদের

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমা উপলক্ষে মাওলানা সাদ বাংলাদেশে আসার চেষ্টা করলে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ‘ওলামা মাশায়েখ বাংলাদেশ’-এর মাওলানা ফজলুল করিম কাসেমী।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আস্থার প্রতীক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও সমন্বয়কদের আশেপাশে সাদপন্থীদের ভীড় দেখা যাচ্ছে। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমরা আপনাদের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিষ্কার বলে দিতে চাই, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী মতলববাজদের কোনও ষড়যন্ত্রমূলক পরামর্শে কান দেওয়া যাবে না। কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার মাঠ সব সময়ের জন্যই ওলামাবিদ্বেষী সাদপন্থী মুক্ত রাখতে হবে।”

তার মতে, মানুষ হত্যাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের ওই দুই স্থানে কোনো অধিকার নেই। দেশ এখন একটি সংকটকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই অবস্থায় সন্ত্রাসী সাদপন্থীদেরকে নতুন কোনও ষড়যন্ত্রের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ দেওয়া যাবে না। অতএব, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং টঙ্গীর ইজতেমা ময়দান শতকরা ৯০ শতাংশ ওলামাপন্থীদের জিম্মায় ছেড়ে দিতে হবে।

গত পাঁচই নভেম্বরের মহাসমাবেশের ঘোষণাপত্রের দাবিও এটিই ছিল, মনে করিয়ে দেন তিনি। কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা মাঠে যদি সাদপন্থীরা যায়, সেক্ষেত্রে ২৪ ঘণ্টার নোটিশে ঢাকা অচল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সারাদেশবাসীকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখি না। এই হুঁশিয়ারির পর সাদপন্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সমাধানের পথ একটিই খোলা আছে। তওবা করুন। আপনাদের আমীরকে তওবা পড়ান। দ্বীনের সহীহ পথে ফিরে আসুন।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ পাড়ে এবারো দুই ধাপে হবে বিশ্ব ইজতেমা। আগামী ২০২৫ সালের জানুয়ারির ৩১ এবং ১, ২ ফেব্রুয়ারি প্রথম ধাপের বিশ্ব ইজতেমা এবং ফেব্রুয়ারি মাসের ৭, ৮ এবং ৯ তারিখে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App