×

জাতীয়

রাজধানীতে গভীররাতে হঠাৎ লরিতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১৪ এএম

রাজধানীতে গভীররাতে হঠাৎ লরিতে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় যান্ত্রিক ত্রুটিতে একটি মালবাহী লরিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে লরির পেছনের দিকের চাকায় আগুন লাগতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাত ১২টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় মধ্যবাড্ডা থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে চাকা ব্লাস্ট হওয়ার আওয়াজ শোনা যায়। এর একটু পর লরির চাকায় আগুন লেগে যায়। পেছনে গাড়ির জ্বালানি ছিল। এ কারণেই আগুন লেগে যায়।

আগুন লাগার প্রায় ১৫ মিনিটের মাথায় সাধারণ মানুষ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App