×

জাতীয়

উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:২৮ এএম

উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।  

এ বিষয়ে পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘১৫ই অক্টোবরের নিয়োগ ২২শে অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।’

তিনি আরো বলেন, ‘মূলত আওয়ামীবিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গেই উনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে।’

এ ঘটনার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কেউ কেউ বিষয়টির সমালোচনা করেন। তবে বেশিরভাগ মানুষই দাঁড়িয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে।

এমন পরিস্থিতিতে উপদেষ্টা নাহিদ ইসলামকে সমর্থন করে নিয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আন্দোলন চলাকালে নাহিদ ইসলামকে নির্যাতনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'গত ১৬ বছর বাংলাদেশের চিত্র এমন ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে। ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশই নাহিদ। আমরাই নাহিদ।'

আরো পড়ুন : উপদেষ্টা নাহিদের সমর্থনে ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App