×

জাতীয়

এজেন্টদের উদ্দেশে সমন্বয়ক সারজিসের কড়া হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০১:০০ পিএম

এজেন্টদের উদ্দেশে সমন্বয়ক সারজিসের কড়া হুঁশিয়ারি

সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে গত কয়েক দিনে ব্যাপক সমালোচনা ও বিতর্ক দেখা গেছে। সরকারের সমালোচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এই দুই নেতার সরব উপস্থিতির কারণে অনেকের মনেই বিভিন্ন প্রশ্ন উঁকি দিয়েছিল।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর রেশ কাটতে না কাটতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাহিদের সামনেই নানা স্লোগান এবং অপমান জনক মন্তব্য করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লিখেছেন, নাহিদ আসিফরা জীবন দেয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআই, ডিবি'র পাশবিক অত্যাচার, কোনো কিছুই এদের টলাতে পারেনি।  হাসনাতরা আরো ৩ মাস আগেই বলেছিল ‘উই আর ওপেন টু বি কিলড’। মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি।

আরো পড়ুন : উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানের ইস্যুতে তিনি লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে।

তিনি আরো লেখেন, ‘ কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসঙ্গে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান!’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App