×

জাতীয়

সেন্টমার্টিনের ৬ জনকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

সেন্টমার্টিনের ৬ জনকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

নাফ নদের মোহনায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলরত দুটি ট্রলারসহ ছয়জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রড-সিমেন্টসহ মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

বুধবার (১৩ নভেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন বোট মালিক সমিটির সভাপতি আবদুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফ থেকে দুটি ট্রলার রড-সিমেন্টসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে বঙ্গোপসাগরের নাফ নদের মোহনা থেকে ছয়জনকে ধরে নিয়ে যায় আরকান আর্মি সদস্যরা। অপহৃতরা সেন্টমার্টিনের বাসিন্দা। ওই দুটি ট্রলারের মধ্যে তারও একটি আছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর আলম বলেন, টেকনাফ থেকে দ্বীপের আসার পথে দুটি ট্রলার ধরে নিয়ে গেছে। সেখানে ট্রলারে ছয়জন মানুষ রয়েছেন। এ ঘটনায় পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। 

এ ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মালামাল ভর্তি দুটি ট্রলারসহ ছয়জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা, কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার খোঁজ নিচ্ছি। তবে এ ধরনের ঘটনার বিষয়ে কেউ অবগত করেন নাই বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App