×

জাতীয়

আদালতে চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন সোলায়মান সেলিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

আদালতে চিৎকার করে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন সোলায়মান সেলিম

আদালতে সোলায়মান সেলিম। ছবি: সংগৃহীত

আদালতে চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে চকবাজার থানার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। তার বাবা  হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App