×

জাতীয়

জুলাই-আগস্টের ‘শহীদদের’ নামে দুই শতাধিক স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

জুলাই-আগস্টের ‘শহীদদের’ নামে দুই শতাধিক স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি; এই ২২০টি স্টেডিয়ামের নাম, সেই উপজেলার শহীদের নামে নামকরণ করা হবে।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, শহীদের ত্যাগ ও রক্তের মূল্য কখনও পরিশোধ করা সম্ভব হবে না। তবে আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, সেটা আমরা করার চেষ্টা করছি।

এ ছাড়া আগামী ২০২৫ সালের পাঠ্যবইতে জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে এবং যেখানে শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।

আসিফ মাহমুদের ভাষ্যমতে, আমাদের পরিকল্পনা আছে, পরবর্তী বছরের পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরার। সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে। তবে ২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসছে, সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো, ততটা দৃশ্যমান করা সম্ভব হয়নি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App