×

জাতীয়

সাংবাদিকদের সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি দেবে কল্যাণ ট্রাস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম

সাংবাদিকদের সন্তানদের মাসিক শিক্ষা বৃত্তি দেবে কল্যাণ ট্রাস্ট

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসচ্ছল, দুর্ঘটনায় গুরুতর আহত, অবসরপ্রাপ্ত ও মৃত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য মাসিক শিক্ষা বৃত্তি দেয়া হবে। গত ১১ নভেম্বর সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য বৃত্তি প্রদান সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য মঞ্জুরি ও বৃত্তি প্রদান নির্দেশিকা-২০২৩ অনুযায়ী অসচ্ছল, দুর্ঘটনায় গুরুতর আহত, অবসরপ্রাপ্ত (অসচ্ছল) এবং মৃত সাংবাদিকদের ৬ষ্ঠ শ্রেণী থেকে স্নাতকত্তোর/সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাবী সন্তানদের মাসিক বৃত্তি/স্টাইপেন্ড/এককালীন মঞ্জুরি নির্ধারিত ফর্ম-এ যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করার আহবান করা হয়েছে। আবেদন চলবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত । 

আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, সাংবাদিকতার স্বপক্ষে পরিচয়পত্র/প্রত্যয়নপত্র, সাংবাদিক হিসেবে পাঁচ বছর কাজ করার স্বপক্ষে সনদ/প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, মৃত্যুবরণকারী সাংবাদিকের সন্তানদের ক্ষেত্রে মৃত্যুসনদের কপি, শিক্ষার্থীর দুই কপি পাসর্পোট সাইজ রঙ্গিন ছবি, শিক্ষার্থীর মূল নম্বরপত্রের (মার্কশিট) ফটোকপি (প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত) থাকতে হবে। 

আবেদন ফরম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট (http://www.bjwt.gov.bd) হতে সংগ্রহ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App