×

জাতীয়

ড. ইউনূসের কাছে কী আশা ব্রিটেনের, জানালেন প্রতিমন্ত্রী ক্যাথরিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

ড. ইউনূসের কাছে কী আশা ব্রিটেনের, জানালেন প্রতিমন্ত্রী ক্যাথরিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে ব্রিটেন আশা করে। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এমন আশার কথা জানান।

রবিবার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ড. ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে বিশ্বাস করে ব্রিটেন। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য।

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।

ক্যাথরিন ওয়েস্ট আরও জানান, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও ১০ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার (১৬ নভেম্বর) দুদিনের সফরে ঢাকায় আসেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর।

ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরে সরাসরি চীন, উত্তর-পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর দেখভাল করেন। তাছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা, বিশেষত রফতানি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কূটনীতি, প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তদারক করে থাকেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App