×

জাতীয়

হতাহতের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: সমন্বয়ক হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:২৬ পিএম

হতাহতের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: সমন্বয়ক হাসনাত

পটুয়াখালীর দশমিনায় শহীদ জিহাদের কবর জিয়ারত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী হতাহতের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়। রবিবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ সংলগ্ন শ্বশুরবাড়ি বেড়াতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।   

এদিন সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জিহাদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন।

তিনি সংবাদিকদের প্রশ্নের জাবাবে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়কালে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি। বিএনপি নেতাকর্মীদের রাজপথে বিভিন্ন সময় আন্দোলনে দেখা যায় এবং ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।

আরো পড়ুন: ২০২৫ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ

বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বলেন, ৫ আগস্ট পরবর্তী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করবো। ফ্যাসিস্ট সরকার পালানোর পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠ সুন্দর পরিবেশ তৈরি করা হবে।

৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার জন্য বারবার আমরা বলে যাচ্ছি। আরো কিছুটা সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে। তিনি সরকারের বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- নিহত শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ ছাত্রদলের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App