×

জাতীয়

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পিএম

চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে রবিবার মধ্যরাতে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় রবিবার রাত ও সোমবার ভোরে অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. সজীব হোসেন (২১) ও দিদারুল আলম (৪৮)। দিদারুল আলম চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি এই মিছিলের জন্য অর্থসহায়তা করেছেন বলে পুলিশের অভিযোগ।

পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের প্রবর্তক মোড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন জড়ো হয়ে মিছিল করেন। রাতে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ভোর ৪টার দিকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নগরের প্রবর্তক এলাকায় বায়েজীদ রোড অংশ থেকে স্লোগান দিয়ে ১৫ থেকে ২০ ব্যক্তি মোড়ে দিকে আসছেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। মিছিলটি বদনা শাহ মাজার এলাকা হয়ে গোল পাহাড়ের দিকে যেতে দেখা যায়।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এর আগেও মিছিল করেছিল। অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে, গত ১৮ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ৩০ থেকে ৫০ জন জামালখান এলাকায় ঝটিকা মিছিল করে সরে পড়েন।

উল্লেখ্য, ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক’

প্রধান বিচারপতি ‘আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক’

সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে জেলখানায় যেতে হবে: দুলু

সরকারি টাকা কারও পকেটে গেলে তাকে জেলখানায় যেতে হবে: দুলু

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App